Mammas Journey

মাসে মাসে গর্ভাবস্থা

MJলিখেছেন Munia Jahan·গর্ভাবস্থা৩১ মে, ২০২৪·৩ মিনিটের পড়া
এই লেখায়+
  1. প্রথম মাস
  2. দ্বিতীয় মাস
  3. তৃতীয় মাস
  4. চতুর্থ মাস
  5. পঞ্চম মাস
  6. ষষ্ঠ মাস
  7. সপ্তম মাস
  8. অষ্টম মাস
  9. নবম মাস

প্রথম মাস

শিশুর বিকাশ:
প্রথম মাসে শিশুর মাথা, মস্তিষ্ক, মেরুদণ্ড, ফুসফুস আর হৃৎপিণ্ড তৈরি হতে শুরু করে, গর্ভফুলও (প্লাসেন্টা) গড়ে উঠতে থাকে। প্রথম মাসের শেষে তার হৃৎপিণ্ড স্পন্দিত হতে শুরু করে।

আপনার শরীরে পরিবর্তন:
পেট ফাঁপা, মেজাজের ওঠানামা, হালকা কামড়ানো ব্যথা, স্তনে ব্যথা বা স্পর্শকাতরতা, গন্ধের প্রতি সংবেদনশীলতা।

পরামর্শ:

প্রসবপূর্ব চেকআপের অ্যাপয়েন্টমেন্ট নিন, প্রসবের সম্ভাব্য তারিখ হিসাব করুন আর প্রি-নেটাল সাপ্লিমেন্ট খাওয়া শুরু করুন।

দ্বিতীয় মাস

শিশুর বিকাশ:
শিশুর অঙ্গপ্রত্যঙ্গ, পেশি, হাড়, হাত আর পা বাড়তে শুরু করে। মুখও গড়ে উঠছে, তবে মাথা সাধারণত শরীরের তুলনায় বড় থাকে।

আপনার শরীরে পরিবর্তন:
ক্লান্তি বা অবসাদ লাগতে পারে, ঘন ঘন প্রস্রাব হবে, সকালের বমি ভাব (মর্নিং সিকনেস) শুরু হতে পারে, সাথে কিছুটা কোষ্ঠকাঠিন্য আর মানসিক ক্লান্তি।

পরামর্শ:

সুযোগ পেলেই একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করুন।

তৃতীয় মাস

শিশুর বিকাশ:
তৃতীয় মাসে শিশুর হাত, হাতের আঙুল, পা, পায়ের আঙুল আর কান প্রায় পুরোপুরি তৈরি হয়ে যায়। যৌনাঙ্গ গড়ে উঠতে শুরু করে, তবে ছেলে না মেয়ে, তা বোঝার সময় এখনো আসেনি।

ছেলে না মেয়ে নিয়ে প্রচলিত ধারণাগুলো দেখুন এখানে।

আপনার শরীরে পরিবর্তন:
নির্দিষ্ট খাবারের প্রতি তীব্র ইচ্ছা জাগতে শুরু করে, আর এতদিনে আলট্রাসাউন্ডে শিশুর হৃৎস্পন্দন শুনতে পাওয়ার কথা।

পরামর্শ:

স্বাস্থ্যকর খাবারের পরিকল্পনা করুন আর নিয়মিত ব্যায়াম করুন।

চতুর্থ মাস

শিশুর বিকাশ:
এতদিনে শিশুর মুখের গড়ন পুরোপুরি তৈরি হয়ে যায়, সে মুখভঙ্গিও করতে পারে। চোষা আর গেলার মতো প্রতিবর্ত ক্রিয়াও গড়ে উঠছে। এই সময়ের আশপাশে ছেলে না মেয়ে, তা শনাক্ত করা সম্ভব হওয়ার কথা।

আপনার শরীরে পরিবর্তন:
খুব ছোট ছোট নড়াচড়া, হালকা পাখা ঝাপটানোর মতো অনুভূতি টের পেতে শুরু করতে পারেন। যৌন আগ্রহ ফিরে আসতে শুরু করবে, আর কোমরের মাপ বাড়তে থাকবে।

পরামর্শ:

প্রসবপূর্ব ক্লাসে নাম লেখানোর জন্য এখন ভালো সময়।

পঞ্চম মাস

শিশুর বিকাশ:
এতদিনে শিশুর নিজস্ব আঙুলের ছাপ আর পায়ের ছাপ তৈরি হয়ে যায়, ভ্রু আর চোখের পাতা পুরোপুরি গড়ে ওঠে, এমনকি সে বুড়ো আঙুলও চুষতে পারে।

আপনার শরীরে পরিবর্তন:
বুক জ্বালাপোড়া আর কোষ্ঠকাঠিন্য শুরু হবে, শিশুর নড়াচড়া বেশ ভালোভাবে টের পাবেন। নাভি বাইরের দিকে বেরিয়ে আসতে পারে, আর কথাবার্তা ভুলে যেতে শুরু করতে পারেন, যাকে বলে "প্রেগন্যান্সি ব্রেইন"।

ষষ্ঠ মাস

শিশুর বিকাশ:
এই সময়ে শিশু শুনতে পায় এবং আপনার কণ্ঠস্বর ও গানের প্রতি সাড়া দেয়। সে এখন চোখ খুলতে ও বন্ধ করতে পারে, এমনকি হেঁচকিও তোলে।

আপনার শরীরে পরিবর্তন:
এখন থেকে পিঠে ব্যথা, পায়ে টান ধরা, মাড়ি থেকে রক্ত পড়া, অর্শ আর যোনিপথে চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে।

পরামর্শ:

এই সময়ের আশপাশে গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়ে, তাই পরীক্ষা করিয়ে নিন।

সপ্তম মাস

শিশুর বিকাশ:
এতদিনে শিশুর নড়াচড়া আরও ঘন ঘন হয়, শব্দ, ব্যথা আর আলোর প্রতি সাড়া দিতে পারে। স্বাদ বোঝার ক্ষমতাও তৈরি হয়ে যায়। তার ত্বক থাকে কোঁচকানো, লালচে আর প্রায় স্বচ্ছ।

আপনার শরীরে পরিবর্তন:
ব্র্যাক্সটন হিকস সংকোচন (মাঝে মাঝে পেট শক্ত হয়ে আসা) টের পেতে শুরু করতে পারেন। শিশু বড় হওয়ার সাথে ত্বক টানটান হলে স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে।

পরামর্শ:

মাতৃত্বকালীন ছুটির পরিকল্পনা আর স্বাস্থ্যবিমার সুবিধাগুলো দেখে নেওয়ার এখনই সময়।

অষ্টম মাস

শিশুর বিকাশ:
শিশুর কোঁচকানো ত্বকের ফাঁকগুলো চর্বিতে ভরে উঠতে থাকে। ফুসফুস এখনো গড়ে উঠছে, তবে অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো প্রায় পুরোপুরি তৈরি। বেশিরভাগ শিশু এ সময় মাথা নিচের দিকে করে অবস্থান নেয়, মায়ের সাথে সামনাসামনি দেখা হওয়ার জন্য প্রস্তুত!

আপনার শরীরে পরিবর্তন:

শিশু পাঁজরে চাপ দেওয়ায় কিছুটা অস্বস্তি লাগতে পারে। বদহজম আর বুক জ্বালাপোড়া আরও বাড়তে পারে।

পরামর্শ:

মাতৃত্বকালীন ছুটির পরিকল্পনা আর স্বাস্থ্যবিমার সুবিধাগুলো দেখে নেওয়ার এখনই সময়।

নবম মাস

শিশুর বিকাশ:

শিশুর ফুসফুস এখন পুরোপুরি তৈরি, আর প্রতিবর্ত ক্রিয়াগুলো সমন্বিত। সে চোখের পলক ফেলতে, চোখ বন্ধ করতে, মাথা ঘোরাতে, শক্ত করে মুঠো ধরতে আর শব্দ, আলো ও স্পর্শে সাড়া দিতে পারে।

আপনার শরীরে পরিবর্তন:

পেট বড় হওয়ায় ঘুমানো বেশ কঠিন হয়ে পড়ে, আর জায়গা কমে যাওয়ায় শিশুর নড়াচড়াও কমে আসে। পানি ভাঙা আর ব্যথাসহ সংকোচনের দিকে খেয়াল রাখুন।

পরামর্শ:

আগে থেকেই হাসপাতালের ব্যাগ গুছিয়ে রাখুন, নিজেকে একটু আদর-যত্ন দিন, যেমন ম্যানিকিউর বা ম্যাসাজ, আর প্রচুর বিশ্রাম নিন।

বাড়তি পরামর্শ:
গাড়িতে শিশুর কার সিট লাগিয়ে নিন। নবজাতককে বাড়ি আনা নিয়ে আরও জানুন

MJ

লিখেছেন

Munia Jahan

মুনিয়া জাহান Mammas Journey-এর প্রতিষ্ঠাতা এবং মুসলিম জুনিয়র্সের স্রষ্টা। জার্নালের প্রতিটি লেখা তিনি নিজে গবেষণা করে লেখেন ও বাছাই করেন।

তাঁর গল্প পড়ুন →

এই লেখাটি সাধারণ তথ্য ও স্বস্তির জন্য, এটি চিকিৎসা পরামর্শ নয়। প্রতিটি গর্ভাবস্থা আর প্রতিটি শিশু আলাদা, তাই নিজের অবস্থা নিয়ে আপনার ডাক্তার বা মিডওয়াইফের সাথে কথা বলুন।

কোনো প্রশ্ন আছে? একজন মাকে জিজ্ঞেস করুন

হোয়াটসঅ্যাপে মেসেজ দিন

আরও পড়ুন

গর্ভাবস্থা নিয়ে আরও