প্যারেন্টিং পরামর্শ
আলোচনা থেকে সংক্ষিপ্ত নোট
ড. বেকি কেনেডি
সন্তান লালনই একমাত্র কাজ, যা আমাদের সবচেয়ে দীর্ঘ সময় ধরে করতে হয়। আসলে এটাই একমাত্র কাজ, যা নিয়ে বৃদ্ধ বয়সেও আমরা ভাবব, কিংবা জীবনের শেষ মুহূর্তেও যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ থাকবে…
সন্তান লালনে কোনো ব্রেক নেই। কখনো আনন্দের, কখনো নয়, কিন্তু এটাই আমাদের জীবনের "সবচেয়ে" প্রভাবশালী অভিজ্ঞতা!
আর মজার ব্যাপার কী জানেন? এর জন্য আমরা কখনো ঠিকঠাক কোনো প্রশিক্ষণই পাইনি।
অসাধারণ মানুষ গড়ে তোলার জন্য যেসব বাবা-মা পথনির্দেশনা খুঁজছেন, তাঁদের জন্য রইল ড. বেকি কেনেডির আলোচনা থেকে টুকে রাখা কিছু পরামর্শ। টাইম ম্যাগাজিন তাঁকে বলেছে "দ্য মিলেনিয়াল প্যারেন্টিং হুইস্পারার"।
সংশোধনের আগে সংযোগ
খুব ছোট বয়স থেকেই, যখন শিশু নিজের পরিচয় গড়ে তুলছে, কঠোর আচরণ দিয়ে ঠিক-ভুল শেখানোর জায়গা সন্তান লালন নয়।
ছোট বয়সে শিশুর খারাপ আচরণ মানেই সে ভেতরে খারাপ নয়। আসলে সে ভালো আর নিষ্পাপ, তবুও তার আচরণ অস্থির হতে পারে।
ধরুন, খারাপ আচরণের জন্য আপনি শিশুকে জোর গলায় শাসন করলেন। শিশু নিশ্চয়ই লজ্জা, রাগ বা নিজের সম্পর্কে খারাপ অনুভব করবে, আর পরে হয়তো ভালো আচরণের চেষ্টা করবে। কিন্তু ভালো আচরণের সেই চেষ্টা কোনো ভালো অভিজ্ঞতা থেকে আসছে না। আর এমন ঘটনা বারবার ঘটলে তা পরবর্তী জীবনে শিশুর জন্য ক্ষতিকর হতে পারে।
এবার একই বিষয় শিশুর সাথে আলাদা করে, একান্তে কথা বলে সামলান, মনে রেখে যে আপনার শিশু ভেতরে ভালো। শান্ত আর সম্মানের সাথে আলোচনা করুন আচরণটিতে কী ভুল ছিল। দেখবেন, সঙ্গে সঙ্গেই কথোপকথন অনেক স্বস্তির আর ইতিবাচক হয়ে ওঠে। এখানেই সংযোগ তৈরি হয়, যেখানে সংশোধন তাকে সবসময় নিজের ভেতরের ভালোটুকু নিয়ে আচরণ করতে অনুপ্রাণিত করে!
ধাপে ধাপে বললে: শিশুর খারাপ আচরণ ঠিক করার প্রথম ধাপ হলো এমন আচরণের কারণ বোঝার চেষ্টা করা, আচরণ বদলাতে সাহায্যের ভিত্তি এটাই… পাশে বসে তার সাথে সংযোগ তৈরি করুন… তারপর সংশোধন করুন…
এমন অভিজ্ঞতা বারবার হলে শিশুর মধ্যে দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা তৈরি হয়, আর বড় হতে হতে তার আচরণ পরিণত হয়ে ওঠে।
আবেগ সামলাতে শেখানো
আমরা চাই শিশু অস্থির আবেগের ঢেউ পাড়ি দিতে শিখে আবেগের ব্যাপারে দৃঢ় হয়ে উঠুক।
যেমন, পাজল মেলাতে বা হোমওয়ার্ক করতে না পেরে সে হতাশ বা বিরক্ত হলে তাকে বিশ্বাস করাতে হবে, হাল না ছাড়লে সে নিজেই অবশ্যই পারবে! আর বাবা-মা ধীরে ধীরে সাহায্যে এগিয়ে আসার আগে সত্যিই তাকে কিছুটা সময় নিয়ে নিজে চেষ্টা করতে দিতে হবে।
উল্টো, যদি শুধু তাকে খুশি রাখার দিকে মন দিই আর কাজটা নিজেরাই করে দিই, তাহলে আসলে তাকে সেই আবেগ এড়িয়ে যেতে শেখাচ্ছি। শিশু সেই অনুভূতি সামলাতে শেখে না, ফলে অস্থির আবেগ সহ্য করার ক্ষমতা কমে যায়।
বড় হলে এমন আবেগে তার প্রতিক্রিয়া হতে পারে জেদ আর ভেঙে পড়া। আমাদের কাজ তাকে আবেগের ব্যাপারে দৃঢ় হতে শেখানো!
একটি কাল্পনিক উদাহরণে
অস্থির আবেগ যদি হয় চোখ ধাঁধানো আলো,
তাহলে "আবেগ সামলাতে শেখানো" হলো সেই আলো নিয়ন্ত্রণ করতে জানা,
আর "না বুঝে খুশি থাকতে শেখানো" হলো শুধু আলোটা নিভিয়ে দেওয়া!
শৈশবের প্রথম লক্ষ্যগুলোর একটি হওয়া উচিত আবেগ সামলাতে শেখা, আর তা শেখাবেন এমন বাবা-মা, যাঁরা নিজেরা এতে দক্ষ।
আরেকটি কথা
আবেগঘন মুহূর্তে বাবা-মায়ের কথাই হয়ে ওঠে শিশুর নিজের সাথে কথা বলার ভাষা। তাই নিজের কথা দিয়ে শিশুকে অনুপ্রাণিত করা বাবা-মায়েরই কাজ…
সে কোনো স্পর্শকাতর বিষয় শেয়ার করলে শুরু করুন এভাবে: "আমি খুব খুশি যে আমরা এটা নিয়ে কথা বলছি…"
কোনো বিষয়ে সে আত্মবিশ্বাসী না হলে বলুন: "আমি তোমাকে বিশ্বাস করি!", এতে তার দৃঢ়তা বাড়বে।
অথবা বলুন "আরও বলো", এতে সে স্বস্তি পাবে
পুরো শৈশব জুড়ে এটা চালিয়ে যান, শিশুর আচরণে হয়তো অসাধারণ পরিবর্তন দেখবেন!
শিশুরা সব আবেগ নিয়েই জন্মায়, কিন্তু সেগুলো সামলানোর কোনো দক্ষতা নিয়ে নয়। "অস্থির আবেগ সামলাতে শেখা"র এই নিরন্তর চর্চা তাকে দেয় ইতিবাচক আর পরিণত মন। তাকে দেখতে সাহায্য করে, ভেতরের ভালোটুকুর ওপারেই অপেক্ষা করছে মহত্ত্ব!



